নিয়মিত নামাজের অভ্যাস গড়া এখন আর কঠিন নয়। নিজের কাছে ওয়াদা করুন এবং Deedly-এর সাথে শুরু করুন আপনার ৪০ দিনের আত্মশুদ্ধির যাত্রা।
চ্যালেঞ্জ শুরুর আগে অ্যাপে আপনার নিজের একটি ভিডিও রেকর্ড করুন। যেখানে আপনি আল্লাহর কাছে এবং নিজের কাছে টানা ৪০ দিন নামাজ পড়ার প্রতিজ্ঞা করবেন। পরবর্তীতে অলসতা লাগলে এই ভিডিওটিই হবে আপনার সবচেয়ে বড় মোটিভেশন।
প্রতিটি বড় অর্জনের শুরুটা হয় শূন্য থেকেই। ভিডিও ওয়াদা করার পর আপনার ৪০ দিনের এই চ্যালেঞ্জও শুরু হবে 'Level 0' থেকে। এখান থেকেই শুরু হবে নিজেকে ছাড়িয়ে যাওয়ার এক নতুন অধ্যায়।
ফজর থেকে এশা—প্রতিটি ওয়াক্ত আদায়ের পর অ্যাপে টিক মার্ক দিন। আপনি যত নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনার লেভেল তত আপগ্রেড হবে। প্রতিদিনের এই ছোট ছোট অর্জন আপনাকে দারুণভাবে অনুপ্রাণিত করবে।
এখানে ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। টানা ৪০ দিনের এই চ্যালেঞ্জ চলাকালীন যদি একদিন এক ওয়াক্ত নামাজও ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত মিস হয়, তবে No Mercy। আপনার লেভেল সরাসরি ০-তে নেমে আসবে এবং আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। এই কড়া নিয়মটিই আপনাকে বাধ্য করবে প্রতিটি ওয়াক্ত সময়মতো আদায় করতে।
গুনাহ ও অবহেলায় আমাদের অন্তর কালো ধোঁয়ার মতো হয়ে যায়। নিয়মিত ইবাদতের সাথে সাথে অ্যাপে রিয়েল-টাইমে দেখতে পাবেন কীভাবে আপনার সেই ধোঁয়াটে 'Heart Status' ধীরে ধীরে একটি পরিষ্কার ও প্রশান্ত লাল হৃদয়ে পরিণত হচ্ছে।
আপনার নামাজ পড়ার প্যাটার্ন, সাফল্যের হার এবং মিস হওয়া ওয়াক্তগুলোর একটি সুন্দর ডেটা-ভিত্তিক রিপোর্ট দেখতে পাবেন। এই পরিসংখ্যান আপনাকে নিজের ভুলগুলো শুধরে আরও ফোকাসড হতে সাহায্য করবে।
শুধু নামাজ নয়, প্রিয় নবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য প্রতিদিন ঠিক রাত ৯:০০ টায় অ্যাপ আপনাকে একটি বিশেষ নোটিফিকেশন পাঠাবে। যেন শত ব্যস্ততার মাঝেও অন্তত একবার দরুদ শরিফ পাঠ করতে ভুলে না যান।
Thursday, 26 February
সারাদিনের ব্যস্ততার মাঝে প্রিয় নবী (সা.) এর উপর একবার দরুদ পাঠ করুন।
ইবাদতের মাঝে কোনো বিরক্তিকর বিজ্ঞাপন থাকা উচিত নয়। তাই Deedly-তে কোনো সাবস্ক্রিপশন ফি বা অ্যাড নেই। সম্পূর্ণ বিনামূল্যে আজই শুরু করুন আপনার যাত্রা।
Available on Android Devices